প্রকাশিত: ৩১/০১/২০২২ ১০:২৮ এএম

কক্সবাজারের বিভিন্ন এলাকায় মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য পরিলক্ষিত হচ্ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় মোবাইল চুরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল।

এ সকল অভিযোগ এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চোর চক্রের তথ্য পাওয়া যায়।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫‘র একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি রাত সাড়ে ৩টায় জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোহাম্মদ ফারুক (২৭)কে গ্রেপ্তার করে।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্রান্ডের মোট ৩৪টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। এসময় ১০২টি সিম কার্ড এবং চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের নগদ ৪ লাখ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফারুক দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে চকরিয়া থানায় র‌্যাব বাদী হয়ে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer