প্রকাশিত: ১৩/০৫/২০২০ ১:৪৭ পিএম , আপডেট: ১৩/০৫/২০২০ ১:৫৪ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজারে ২১ জন নতুন সহকারী সার্জন যোগদান করেছেন।

৩৯ তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে তারা প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারে নিয়োগ পান। যা জেলার স্বাস্থ্য বিভাগের জন্য মাইলফলক মনে করা হচ্ছে।

নতুন নিয়োগ পাওয়া ডাক্তারর গত ১২ মে কক্সবাজার সিভিল সার্জন অফিসে যোগদানপত্র দেন।

সিভিল সার্জন অফিস সুত্র জানিয়েছে- নবাগতরা রামু, চকরিয়া ও উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন।

এদিকে, নতুন যোগদানকৃত সহকারী সার্জনদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে।

১৩ মে দুপুরে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান।

এ সময় তিনি চাকুরির জন্য নয়, মানবিকতা ও মানবসেবার লক্ষ্যে দায়িত্ব পালনে নবাগত সহকারী সার্জনদের আহবান জানান।

কক্সবাজার সিভিল সার্জন অফিসে ওই অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডাঃ সৌনম বড়ুয়া, প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম ও ষ্টেনোগ্রাফার মোঃ ওসমান গনি উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer