প্রকাশিত: ১১/১১/২০২১ ৭:৩৮ এএম

বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ১১ নভেম্বর অনুষ্ঠেয় রামু, কক্সবাজার সদর এবং উখিয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল দলীয় বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক দল থেকে বহিস্কার করা হলো।
শুধু তাই নয়, কোন কোন এলাকায় নৌকার প্রত্যাশী ছিলেন এমন অনেকেই কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভে নৌকার পক্ষে কাজ করছেন না তাদেরকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে।
স্ব-স্ব এলাকার স্থানীয় নৌকা প্রতীকের প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ। সেই সাথে যেসব নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা স্বরূপ স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রের কাছে জোর সুপারিশ প্রেরণ করা হবে বলে জানানো হয়।
বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer