প্রকাশিত: ১৯/০৩/২০২২ ৭:২৯ পিএম

পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন নিম্ন আয়ের মানুষ পাবে টিসিবির পণ্য।

তালিকাভূক্ত ডিলারের মাধ্যমে প্রতিজনকে ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও ছোলা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

রমজান শুরুর পূর্বে জেলার চারটি পৌরসভা ও উপজেলাসমূহ মিলে ১৭ স্পটে ১৬,৬৩৯ জন ফ্যামিলি কার্ডধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ এই সুবিধা পাবে না।

শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ বিষয়ে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

সভায় রবিবার (২০ মার্চ) সকাল ১০ টায় শহীদ দৌলত মাঠে আনুষ্ঠানিক টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ ইকবাল, মোঃ আমিন আল পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer