প্রকাশিত: ১৯/১১/২০২১ ৯:৪০ এএম

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় ১৬ ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় ১০ জন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- কাকারা ইউনিয়নের মো. সাহাব উদ্দিন, ইছমত-ই-ইলাহী, লক্ষ্যারচর ইউনিয়নের মো. সাইকুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, কোনাখালী ইউনিয়নের দিদারুল হক সিকদার, পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন ও পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ছদর উদ্দিন ওমর রিয়াজ চৌধুরী, রাজাখালী ইউনিয়নের সৈয়দ নুর এবং উজানটিয়া ইউনিয়নের তোফাজ্জল করিম।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারের ইউপি নির্বাচনে চকরিয়া-পেকুয়া উপজেলার ১৬ ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেয়া ১০ জন বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করার করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকার পক্ষে কাজ না করলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও কেন্দ্রীয়ভাবে নেত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি যেসব নেতাকর্মী দলীয় প্রতীক নৌকার পক্ষে ওপেন কাজ করবে না তাদেরকেও দল থেকে বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...