ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৩/২০২৪ ৯:৫৮ এএম

কক্সবাজার সদরের ঝিলংজায় ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে প্রশাসন। এ সময় ছয়টি টিনের ঘর ও দু’টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১০ মার্চ) বিকেলে এ পদক্ষেপ নেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে লিংক রোডের দক্ষিণ মহুরিপাড়াস্থ সিরাজঘোনা এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

তিনি জানান, সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত ছয়টি টিনের ঘর ও দু’টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে জবরদখলকৃত প্রায় ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী’র নেতৃত্বে অভিযানে ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, পুলিশ, আনসার, বিট অফিসার, বনকর্মী ও সিপিজি সদস্যরা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...