ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০২/২০২৪ ৬:৫৭ পিএম

কক্সবাজারে শহরের হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৩ তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে কলাতলী লাইট হাউস এলাকার বিভিন্ন কটেজ ও অবৈধ স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১২ জন পুরুষ ২১ জন নারী।

সোমবার (১২ ফ্রেবুয়ারি) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, বিভিন্ন কটেজ ও হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল আমাদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে হোটেল-মোটেল জোনের লাইট হাউস এলাকার কয়েকটি কটেজ, আবাসিক ও স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ২১ তরুণী এবং ছয় তরুণসহ ১২ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের কারও কাছে জাতীয় পরিচয়পত্র ছিল না।

আপেল মাহমুদ বলেন, একটি দালাল চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে যায়। পরে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও করে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer