ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৩ ৯:৫১ এএম

কক্সবাজারে অস্টার ইকো নামের হোটেলে এক ভারতীয় পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

নিহত ব্যক্তির নাম কুলাচন্দ্র সিং (৭৪)। তিনি ভারতের মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ওই ব্যক্তি গত মঙ্গলবার পরিবারসহ কক্সবাজার বেড়াতে এসে সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল অস্টার ইকোর ৮০৪ নম্বর রুমে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে হোটেলের বাথরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিক কি কারণে তার মৃত্যু ঘটেছে তা এখন বলা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...