প্রকাশিত: ১৯/১১/২০২০ ৮:৫৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
কক্সবাজারে একটি হোটেলের অষ্টম তলা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শেখ বাবু টাঙ্গাইল জেলার টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ডের খানছুরের পুত্র। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের শহরের পর্যটন এলাকা কলাতলীর সী ক্লাসিক রিসোর্টে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেখের প্রতিবেশী বড় ভাই আবদুল্লাহ আল আসিফ জানান, টাঙ্গাইল থেকে মোট ৫২ জন কক্সবাজারে ভ্রমণে এসে শহরের সী ক্লাসিক রিসোর্ট হোটেলে ওঠেন। সবাই যে যার মত করে হোটেলে অবস্থান করেন। বাবু শেখের হোটেলের ৮০২নং কক্ষে ছিলেন। হঠাৎ বাবু শেখ ৮তলা থেকে নিচে পড়ে যায় বলে খবর আসে। তখন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের চিহ্ন পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশর অফিসার মো. সেলিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যু কারণ এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer