উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৩/২০২৬ ১২:০০ এএম

কক্সবাজার সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন এক হাজারের বেশি রোগী। এর বাইরে হাসপাতালের ১২টি ওয়ার্ডেও প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকেন। ব্যস্ত এই হাসপাতালের লিফটের নিচে তিন দিন ধরে পড়ে থাকার পর গত শনিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে গত রোববার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, উদ্ধার হওয়া লাশটি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী কোহিনুর আক্তারের (৩১)। তিনি ৩ মার্চ পাঁচ বছরের অসুস্থ মেয়ে মরিয়মকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আসেন। মরিয়মকে হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি করা হয়। পরদিন ৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ের জন্য ওষুধ কিনতে নিচে যাচ্ছেন বলে ওয়ার্ড থেকে বের হন কোহিনুর। এরপর আর তিনি ফিরে আসেননি। তাঁর স্বামী কাতারপ্রবাসী। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে কোহিনুরের শ্বশুর আলী আকবর কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার হাসপাতালের লিফটের নিচ থেকে কোহিনুরের লাশ উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মং টিং নিও বলেন, লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি জানতে পেরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী চতুর্থ তলায় হাত দিয়ে লিফটের দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। তখন লিফটটি পঞ্চম তলায় ছিল। ধারণা করা হচ্ছে, লিফট না থাকা অবস্থায় তিনি ভেতরে ঢুকতে গিয়ে নিচে পড়ে যান। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঝুঁকিপূর্ণ লিফট, আতঙ্কে রোগী ও স্বজন

পাঁচতলা ভবনের মাঝামাঝি স্থানে পাশাপাশি দুটি লিফট রয়েছে। একটি লিফট দিয়ে রোগী ও দর্শনার্থীরা ওঠানামা করেন। অন্যটি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এক যুগ আগে গণপূর্ত বিভাগ লিফট দুটি স্থাপন করে। পরে লিফট পরিচালনার জন্য চারজন লিফটম্যানও নিয়োগ দেওয়া হয়। প্রায় পাঁচ বছর আগে সর্বশেষ লিফটগুলো সংস্কার করা হয়।

গতকাল সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, সাধারণ রোগীদের ব্যবহৃত লিফটের সামনে প্রায় ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ তলায় থাকা এক রোগী বলেন, ‘৪ মার্চ দুপুরে বোরকা পরা এক নারীকে লিফটের দরজা হাত দিয়ে খুলতে দেখেছিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেলে তিনি ভেতরে ঢোকেন। কিন্তু তিনি নিচে পড়ে গেছেন, এটা তখন কেউ বুঝতে পারেনি।’

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...