প্রকাশিত: ০৮/০২/২০২২ ৪:৪৫ পিএম

মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার::
চট্টগ্রাম মেডিক্যালের আইসিইউ ইউনিটের চিকিৎসক মো. মাসুদ জানান, দুপুর সাড়ে ৩টার দিকে স্মরণের মৃত্যু হয়। তার আরেক ভাই রক্তিম শীলের অবস্থাও সংকটাপন্ন। তিনি চট্টগ্রাম মেডিক্যালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি।

বাবার শ্রাদ্ধের আগের দিনের কাজে মন্দিরে যাওয়ার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরও এক ভাইয়ের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

আইসিইউ ইউনিটের চিকিৎসক মো. মাসুদ নিউজবাংলাকে স্মরণ শীলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাড়ে ৩টার দিকে স্মরণের মৃত্যু হয়। তার আরেক ভাই রক্তিম শীলের অবস্থাও সংকটাপন্ন। তিনি চট্টগ্রাম মেডিক্যালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি। তাদের আহত বড় বোন হিরা শীল চকরিয়া ডুলাহাজরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় নিহত হন চার ভাই।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন জানান, ১০ দিন আগে মালুমঘাটের সুরেশ শীলের মৃত্যু হয়। তার আট ছেলে ও দুই মেয়ে। এক ছেলে আগেই মারা গেছেন।

বুধবার সুরেশের শ্রাদ্ধ করা হবে। এর আগের দিনের কাজের জন্য সাত ছেলে ও এক মেয়েসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ হাসিনাপাড়ার তিনরাস্তার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে তিন ভাইয়ের মৃত্যু হয়। আহত চারজনকে চকরিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরেক ভাইকে মৃত ঘোষণা করেন।

পরে আহত দুই ভাইকে চট্টগ্রাম মেডিক্যালে ও বোনকে ডুলাহাজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...