প্রকাশিত: ২৭/০৮/২০২১ ২:৪৭ পিএম

dorকক্সবাজার সদরের জানারঘোনা এলাকায় দ্রুতগামী মিনিট্রাকের (ডাম্পার) চাপায় এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জানারঘোনা মেডিকেল কলেজের (কমেক) গেইটে এ ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় তাক্ষৎণিকভাবে জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ডাম্পারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। কক্সবাজার সদর থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন বলেন, নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...