প্রকাশিত: ২৫/০৮/২০২১ ৮:৫৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মিনিবাস ও টমটমের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২০)। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মোহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন , চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে আসছিল। এসময় বিপরিত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...