প্রকাশিত: ১৮/০৭/২০২০ ৮:২১ পিএম

আজ শনিবার (১৮ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মাত্র ২৭ জনের করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে মাত্র দুইজনের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব মিলেছে। তবে সবগুলো নমুনাই ছিল কক্সবাজার জেলা সদর হাসপাতাল বুথ থেকে পাঠানো। এই টেষ্টে যে দুইজন পজিটিভ এসেছেন তারা কেউই কক্সবাজার উপজেলা কিংবা পৌরসভার বাসিন্দা নন। করোনা পজিটিভ দুইজনের একজন কক্সবাজার সদর হাসপাতালের কর্মচারি (স্টাফ) ও অন্যজন টেকনাফ উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার কোন উপজেলা থেকে করোনার নমুনা না আসায় পরীক্ষা কম হয়েছে। শুধুমাত্র কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে পাঠানো মাত্র ২৭টি নমুনা টেষ্ট করা হয়েছে। যাদের দুইজন পজিটিভ হয়েছেন।

তিনি জানান, শনিবারের টেষ্টে কক্সবাজার পৌর এলাকা কিংবা সদর উপজেলার কোন বাসিন্দা করোনা ‘পজিটিভ’ হননি। কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer