উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০২/২০২৩ ৯:২৮ এএম

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মো. মোস্তাফিজুর রহমান (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোস্তাফিজুর জানান- স্ত্রী পরিচয়ে ওই নারীকে নিয়ে হোটেলে উঠেন তিনি। পরে বাকবিতÐার জেরে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেন।

শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের হাটহাজারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তাফিকুর রহমান বাগেরহাট সদর থানার আতাইকাঠী গ্রামের আবদুল জব্বারের ছেলে।
গত ১৪ ফেব্রæয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারীকে নিয়ে পৌরশহরের বাজারঘাটা এলাকায় ‘সি বার্ড’ নামে একটি হোটেলে উঠেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ১৫ ফেব্রæয়ারি হোটেল কক্ষের বাইরে তালা দিয়ে চলে যান মোস্তাফিজুর। কক্ষে আলো জ্বলতে দেখে হোটেল বয় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ এসে তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।
র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, নিহত ওই নারীর পরিচয় না পাওয়ায় ময়নাতদন্তে শেষে আনজুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন করা হয়েছে। এ ঘটনার পর মোস্তাফিজুর পালিয়ে চট্টগ্রামের হাটহাজারিতে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন মোস্তাফিজুর।

নূরুল আবছার বলেন, গ্রেফতার মোস্তাফিজুর মাদক কারবারি। তার বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজারে একাধিক মামলা রয়েছে। এসব মামলা বেশ কয়েকবার গ্রেফতারও হন তিনি। নিহত নারীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল না। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলে উঠেন।
র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আগেও অন্য নারীদের নিয়ে মোস্তাফিজুর একাধিকবার বিভিন্ন হোটেলে গিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ওইদিন বাকবিতÐা জেরে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মোস্তাফিজুরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...