উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০১/২০২৪ ৮:৩৫ এএম

স্বামীর ইন্ধনে ধর্ষণের শিকার গৃহবধূ
কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত স্বামীর ইন্ধনে তিন বন্ধুর হাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বরইতলী-মগনামা সড়কের হারবাংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ জানায়, বরইতলী ইউনিয়নের বাসিন্দা সালাহউদ্দিন আহমদের চট্টগ্রামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন ওই গৃহবধূ। ৬ জানুয়ারি ভোট দিতে বাবার বাড়ি আসেন। পরে সোমবার সন্ধ্যা সাতটার দিকে স্বামীসহ তিন বন্ধু ওই গৃহবধূর বাবার বাড়ি গিয়ে স্বামীর বাড়ি নেওয়ার কথা বলে ঘর থেকে বের হতে বলে। কাপড়চোপড় নিয়ে বের হলে সড়কের পাশে একটি ঝুঁপড়ি ঘরে নিয়ে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করে আমাকে ধর্ষণ করে নাসির উদ্দিনের তিন বন্ধু। এ সময় তার স্বামী নাসির উদ্দিন অদূরে দাঁড়ানো ছিল বলে তিনি জানান।

এক বছর আগে ওই নারী হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার ছৈয়দ আলমের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি উভয়ের দ্বিতীয় বিয়ে। ওই নারীর আগের সংসারের দুই ছেলে-মেয়ে রয়েছে। তারা নানীর সঙ্গে থাকতেন।

গৃহবধূ আরও জানান, স্বামী নাসির উদ্দিন কাঠ মিস্ত্রির কাজ করতো। পরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। বিয়ের পর থেকে ভরণপোষণ দিতেন না। এ কারণে চট্টগ্রাম শহরে এক বাসায় গৃহকর্মী হিসেবে রয়েছি। ওখান থেকে বেতনের টাকা দিতে বার বার চাপ দিতেন তিনি। টাকা না দেওয়ায় এর আগেও কয়েকবার আমাকে মেরে ফেলার হুমকি দেয় নাসির উদ্দিন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer