উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ৩:০৬ পিএম

স্বামীকে মারধর করে বিষপান করিয়ে হত্যার ঘটনার ৫ বছর পর স্ত্রীকে গ্রেফতার করে রহস্য উদঘাটন করেছে কক্সবাজার সিআইডি।

শনিবার (১৭ জুন) বিকেলে কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা চকরিয়া কোনাকালী এলাকার মৃত হাবিবুর রহমানের (৩৫) ছেলে সালাউদ্দিন প্রকাশ আরিফকে বিষ পান করা অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর সকাল প্রায় ১১টার দিকে আরিফ মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি অপমৃত্যু রুজু হয়। এরপর দীর্ঘ দুই বছর অনুসন্ধান করে কোনো ক্লু না পেয়ে ২০১৮ সালে মামলার তদন্তভার দেওয়া হয় কক্সবাজার জেলা সিআইডি পুলিশকে।

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার জানান, মামলার অনুসন্ধান করতে গিয়ে কক্সবাজার বাস টার্মিনালের এক ভ্যানচালকের সূত্র পাওয়া যায়। তার সূত্র ধরে তার বোন ছলমা প্রকাশ ছালমা খাতুনকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার ঘটনা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে আসামি। এবং গ্রেফতার আসামি ছালমা খাতুনকে বিজ্ঞ আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিআইডি’র এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...