প্রকাশিত: ০৫/০৩/২০২২ ৯:৫০ পিএম
ছবি/ প্রতীকী

ছবি/ প্রতীকী
কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের সংরক্ষিত জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত অলি আহমদ জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকার শেখ আহমদের ছেলে। কয়েকবছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। চলতি মাসে তার সৌদি আবর যাওয়ার কথা ছিল।

শনিবার (৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে অলি আহমেদের দীর্ঘদিন ধরে পাহাড়ি জায়গা নিয়ে বিরোধ চলছিল। আব্দুল মজিদ বিভিন্ন সময় অলি আহমেদের দখলীয় গাছের বাগান জবরদখল করার পাঁয়তারা করে। ঘটনার দিন সকালে অলি আহমেদ তার বাগানে গাছ কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার দুই ছেলে আব্দুল মজিদ ও আব্দুল গণি এবং তাদের স্বজন আব্দু সালামসহ ৫-৬ জন তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি আহমেদকে মৃত ঘোষণা করেন।

অলি আহমদের স্ত্রী হাফসা বেগম বলেন, আমার স্বামী প্রতিদিনের মতো সকালে বাগানে গাছ কাটতে যায়। পথে আব্দুল মজিদ ও আব্দুল গণিসহ কয়েকজন মিলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer