প্রকাশিত: ১৭/০৯/২০১৭ ৭:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ কার্যক্রম ও তাদের নিবন্ধন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কক্সবাজার এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, লাখ লাখ রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়ার কাজ ধীরগতিতে করা হচ্ছে। এখন পর্যন্ত ১২ হাজার রোহিঙ্গার নিবন্ধন করা হয়েছে বলে তথ্য দেন জয়নুল আবেদীন।

তিনি বলেন, এতে করে বাংলাদেশের সকল জায়গায় তারা (রোহিঙ্গারা) ঢুকে যেতে পারে। এজন্য নিবন্ধন প্রক্রিয়া আরো দ্রুত করতে এবং ক্ষুধার্ত রোহিঙ্গাদের জন্য দেশ-বিদেশ থেকে আসা ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র সহ সভাপতি অজি উল্লাহম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরো, সিনিয়র সহ-সম্পাদক শামীমা সুলতানা দিপ্তি, সহ-সম্পাদক ব্যারিস্টার শফিকুল ইসলাম প্রমূখ।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer