প্রকাশিত: ০৩/০৪/২০১৯ ৯:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
স্বাস্থ্য অধিদফতরের হিসাব রক্ষক আবজাল হোসেনের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. রেজাউল করিমসহ ছয় চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল ১০টায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তারা হলেন কক্সবাজার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মায়েনুল, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল মাজেদ ও হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল বারকাত মুহাম্মদ আদনান।
উল্লেখ্য, গত ২৪ মার্চ কক্সবাজার মেডিক্যাল কলেজের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনকে তলব করে নোটিশ পাঠায় দুদক। পর্যায়ক্রমে তাদেরকে ১, ২ ও ৩ এপ্রিল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে দুর্নীতির অনুসন্ধানে নেমে গত ১০ জানুয়ারি আবজালকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এর আগে ৬ জানুয়ারি আবজাল ও তার স্ত্রী রুবিনা খামনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
আবজাল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ, বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, ঠিকাদারি নিয়ন্ত্রণ, কাজ না করে বিল তুলে নেওয়ার মধ্য দিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer