ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০১/২০২৬ ৮:৪৫ এএম

সাগর দেখতে কক্সবাজারে বেড়াতে এসে আটক হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতা।

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা কক্সবাজারে বেড়াতে আসলে র‍্যাবের হাতে আটক হন।

আটককৃতরা হলেন- কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব, সামাদ উল্লাহ ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।

অবশ্য কক্সবাজার র‍্যাব-১৫ এর পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

তবে স্থানীয় টেলিগ্রাম নিউজ নামের একটি মাল্টিমিডিয়ার ওয়েব পোর্টালে সংবাদি প্রকাশিত হয়। যার সম্পাদিত অংশ এ সংবাদে যুক্ত করা হয়েছে।

কখন,কোথা হতে, কিভাবে তাদের আটক করা হয় তা জানা যায়নি।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...