প্রকাশিত: ২২/০৩/২০২২ ৭:৫৭ পিএম

কক্সবাজারের পেকুয়ায় একটি চালের গুদাম থেকে ১৯ হাজার ৯৯০ কেটি সরকারি চাল মজুদের দায়ে দিদারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। আটক দিদারুল ইসলাম উপজেলার শীলখালী ইউনিয়নের হেদায়তবাদ এলাকার কামাল হোসেনের ছেলে।

পেকুয়া সহকারি কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, একটি গুদাম থেকে সরকারি বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে। এসব চালের মধ্যে ৩৩৩ বস্তা ৩০ কেজি ওজনের ও ২০০ বস্তা ৫০ কেজি ওজনের রয়েছে। গুদামটি সিলগালা করা হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ধৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer