উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/১০/২০২৪ ৯:৩২ এএম

জাহেদ হাসান :
কক্সবাজার উত্তর বনবিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুলের কাছে নিজেকে সমন্বয়ক দাবী করে ৩ লাখ টাকা চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে মনির খান নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে বনবিভাগ অফিস ঘেরাওসহ আন্দোলন করার হুমকি দেয়া একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগ উঠেছে, গত ৪ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় পিএমখালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর আগে রেঞ্জ কর্মকর্তার সাথে মুঠোফোনে কথাও বলেন সমন্বয়ক দাবী করা মনির। আর চাঁদার টাকার জন্য মনির খানের ভিজিটিং কার্ড নিয়ে অফিসে পাঠান তার সহযোগী ও সমন্বয়কের প্রতিনিধি কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের জুমছড়ি গ্রামের মোঃ শরীফ হোসেন’কে।
চাঁদা না দিলে আন্দোলনের পাশাপাশি পত্রপত্রিকায় রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকিও দেওয়া হয়। পাশাপাশি দুদক ও মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দায়ের করে চাকরি থেকে অব্যাহিত দেয়ার ভয় দেখানোরও অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া মনির খানের বিরুদ্ধে।

সমন্বয়ক দাবি করা মনির এর সহযোগী শরীফ হোসেন’কে স্হানীয় জনতা আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এবিষয়ে অভিযুক্ত মনির ও শরীফ হোসেন এর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...