ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ২:৫২ পিএম

কক্সবাজারের ডুলাহাজরা এলাকায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, গতকাল সোমবার রাতে যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান) নিহত হয়েছেন। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দিনাজপুরে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি
তিনি বলেন, শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থায় মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তিন পার্বত্য জেলাসহ সারা দেশে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।

এই জামায়াত নেতা বলেন, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশব্যাপী শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথবাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer