প্রকাশিত: ০৯/০১/২০২২ ১০:৫৪ পিএম


লাইসেন্স ব্যতীত হোটেল ও রেস্তুরাঁ পরিচালনার অপরাধে পর্যটন শহরের চারটি খাবারের প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ জানুয়ারি) পৃথক অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অর্থ দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- শালিক রেস্তুরাঁ, কাসুন্দী রেস্তুরাঁ, ইকরা বীচ হোটেল ও হোটেল সী ওয়ার্ল্ড।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, পর্যটন শহরের বেশ কিছু রেস্তুরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে। অতিরিক্ত দাম আদায়ের অভিযোগও আছে অনেক খাবারের দোকানের বিরুদ্ধে।

রবিবারের অভিযানে লাইসেন্স ব্যতীত হোটেল ও রেস্তুরাঁ পরিচালনার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরাফাত সিদ্দিকী।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন র‍্যাব-১৫ কক্সবাজারের সদস্যবৃন্দ।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer