প্রকাশিত: ২০/০২/২০২২ ৯:২১ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে চার জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।

রবিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, ভোরে চট্টগ্রাম থেকে লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে হারবাং গয়ালমারা এলাকায় সড়কের পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লাশ অন্য একটি গাড়িতে করে বাড়ি পৌঁছানুর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...