প্রকাশিত: ২৩/১১/২০২১ ৯:৫৪ এএম

কক্সবাজারের মহেশখালী পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া মাটির নিচে পুঁতে রাখা ১০টি অস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলেন- মহেশখালী ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম প্রকাশ মামুন (২৮), একই ইউনিয়নের চিকনিপাড়ার মুনির উল আলমের ছেলে মোহাম্মদ রিফাত (২৩) ও আয়ুব আলী (৪০)। র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যার ঘটনায় তার ভাই ১৮ জনকে অভিযুক্ত করে মামাল করেন। এরপর র‌্যাবের তদন্ত শুরু হয়। তদন্তে গিয়ে সোমবার (২২ নভেম্বর) বান্দরবানের লামার ফাইতং থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি রফিকুল ইসলাম মামুন এবং তার সহযোগী রিফাতকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ মামলার ১২ নম্বর আসামি আয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, নিজেদের অপহরণ করা হয়েছে দাবি করে আত্মগোপনে ছিলেন তারা। তাদের জিজ্ঞাসাবাদের পর র‌্যাব কালারমারছড়ার ছামিরাঘোনা পাহাড়ের মাটি খুঁড়ে ৪টি একনলা বন্দুক, একটি বন্দুক, ৩টি এলজি, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer