প্রকাশিত: ২১/০৯/২০২১ ৫:৪৫ পিএম

কক্সবাজারের আমারী রিসোর্ট নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

নিহতের নাম ফারজানা (২৩) এবং তার পলাতক সঙ্গীর নাম সাগর বলে জানান তিনি।

হোটেলে উঠার সময় গেস্ট এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। যদিও ঠিকানা সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

তিনি বলেন, ‘তারা দুজন আজ মঙ্গলবার সকালে ওই রিসোর্টে ওঠে। সকাল ১১টায় ওই রুমের কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষক দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, মৃত ফারজানা ও পলাতক সাগরের সঠিক পরিচয় ও তথ্যের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত এক সপ্তাহে কক্সবাজারে ছয় পর্যটকের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন পানিতে ডুবে এবং তিন জন হোটেল অবস্থানকালে মারা গেছেন। রাইজিংবিডি

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer