ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ১২:১১ পিএম

কক্সবাজার জেলা যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতারে করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতের বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ এ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নুরপাড়ার মোহাম্মদ কায়সারের পুত্র আনোয়ার শাকিল (২৪), ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার মমিনুল হকের পুত্র ও ও কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন (২৭) এবং কক্সবাজার শহর এক নম্বর ওয়ার্ডের মৃত মঞ্জুর আলমের পুত্র ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইলিয়াস খান জানিয়েছেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে যুবলীগের ব্যানারে অবৈধ ঝটিকা মিছিল করার ঘটনায় মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালায় পুলিশের একাধিক দল। অভিযানে রাত পৌনে ১২ দিকে আনোয়ার শাকিল ও শরীফ হোসেনকে একসাথে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের দল।

অন্যদিকে আরেকটি অভিযানে কক্সবাজার শহরের ওয়ার্ড থেকে যুবলীগ নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতার তিন জনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আমি কোথাও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি। বলছি আরো জানান, জটিকা মিছিলের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...