প্রকাশিত: ১৯/১০/২০২১ ৮:৫৭ এএম
ছবি/ প্রতীকী

ছবি/ প্রতীকী
কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুহুল কাদের রুবেল (৩০)। তিনি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম গ্রামের মো. আমিনের ছেলে।

এলাকাবাসী জানান, ফকিরজুম বাজারের পাশে রাতে সিএনজিচালিত অটোরিকশায় মুখোশ পরা একদল দুর্বৃত্ত এসে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...