উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১১/২০২৪ ৮:৩৬ পিএম

কক্সবাজার শহরে রাতের আঁধারে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণ কারিগরের নাম রুবেল ধর (৩২)। তিনি কক্সবাজার শহরতলীর উপজেলা পাড়া এলাকার পরিমল ধরের ছেলে।

নিহত রুবেল ধরের বন্ধু স্বর্ণ দোকানদার রুবেল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বন্ধু স্বর্ণ কারিগর রুবেল ধর শুক্রবার রাতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার পথে হাশেমিয়া মাদ্রাসার সামনে প্রধান সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্রমতে, নিহত রুবেল ধর এক মেয়ে সন্তানের পিতা।

এই দুর্ঘটনায় তার পরিবারে হাহাকার চলছে। বর্তমানে তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...