প্রকাশিত: ৩০/০৭/২০২১ ৪:২২ পিএম

ইমাম খাইর:
মোটর সাইকেলের তেলের টাংকিতে মিললো ২৫ হাজার ইয়াবা। এ সময় মনজুরুল আলম (৩৫) নামক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামু ফুটবল চত্তর (ব্রীজের নীচে) এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক মনজুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার ৬ নং ওয়ার্ডের ছোট ডেমশার ফউজুল কবিরের ছেলে।

মোটর সাইকেল নিয়ে সে কক্সবাজার শহরের লিংকরোড হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের নিকট সংবাদ আসে যে, একজন ব্যক্তি মোটর সাইকেলে করে ইয়াবা নিচ্ছে। সেই তথ্যের সুত্র ধরে রামু ফুটবল চত্তর (ব্রীজের নীচে) এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানে মনজুরুল আলম নামক ব্যক্তিকে আটক করি। জিজ্ঞাসাবাদে সে ইয়াবা থাকার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মতে মোটর সাইকেলের তেলের টাংকি তল্লাসী করা হয়। সে নিজেই একটা একটা করে মোট ৪০টি বোতল বের করে। প্রতিটি বোতলে ৬২৫পিস করে মোট ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য ৭৫ লক্ষ টাকা।

ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী আরো বলেন, আমরা সবাই মিলে সুকৌশলে মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাসমূহ চট্টগ্রামে পৌঁছিয়ে দিচ্ছিল।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...