ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১০:০৭ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) বিকালে কক্সবাজারের রামুর চাকমারকুলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী।

নিহত আতিকুর রহমান (২৯) রংপুর জেলার মিঠাপুকুরের খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, ‘কক্সবাজার ভ্রমণ শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। হাসপাতালে নেওয়ার পর মারা যান মোটরসাইকেল আরোহী সৈনিক আতিক। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...