প্রকাশিত: ১৯/০৯/২০১৯ ৯:২৮ এএম

কক্সবাজারের পেকুয়ায় জেসমিন আক্তার (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবি আলম নামে কথিত স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

আটক রবি আলম সম্পর্কে জেসমিন আক্তারের মেয়ের শ্বশুর।

নিহত গৃহবধূ উখিয়া উপজেলার হরিণমারা এলাকায় মো. কালুর স্ত্রী। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পেকুয়া থানার এসআই আব্দুল মালেক বলেন, জেসমিন আক্তার ও রবি আলম দুই জনেই পরকিয়ায় জড়িয়ে পালিয়ে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে পেকুয়ায় বসবাস করছিল।

ভাড়া বাসায় বসবাসের ১৭ দিনের মাথায় গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। কিন্তু এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...