ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ৭:৪৮ এএম

কক্সবাজারের চকরিয়ায় মুরগি নিয়ে দুই ভাইয়ের পরিবারে ঝগড়া-সংঘর্ষে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া গিয়াস উদ্দিন (৫৫) কাহারিয়াঘোনা এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু জানান, গিয়াস উদ্দিন ও সাহাব উদ্দিন দুই ভাইয়ের বাড়ি পাশাপাশি। এক ভাইয়ের পালিত মুরগি অন্য ভাইয়ের উঠানে যায়। এ নিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া লাগে যা মারামারিতে রূপ নেয়। আহত হয় দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য। এতে গুরুতর আহত ছোট ভাই গিয়াস উদ্দিনকে (৫৫) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গিয়াস উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যহত রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...