ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ১০:৩১ পিএম

মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি
কক্সবাজারের পেকুয়ায় মা–মেয়েকে সাজা দেওয়া সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ মার্চ বিভিন্ন গণমাধ্যমে পেকুয়ায় মা–মেয়েকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং পরদিন তারা বেকসুর খালাস পান

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer