ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ৯:০১ এএম

কক্সবাজারে ৭ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় বিশ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে। তা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৩ মে) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এই রায় ঘোষণা করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফ নয়া পাড়ার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হামিদ হোসেন, একই এলাকার মো. হোসেন জোহার, মো. জোবায়ের, লাল মোহাম্মদ, মো. ইয়াছিন, টেকনাফ নাইটং পাড়ার বাসিন্দা বশির আহমেদ ও হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব লেদা পাড়ার বাসিন্দা মো. আলম।

আদালত সূত্র জানায়, ২০২২ সালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে মিয়ানমারের জল সীমার ভেতর থেকে একটি মাছ ধরার ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে কোস্ট গার্ড সে ট্রলার আটক করে। পরে তল্লাশি করলে এক লাখ দুই হাজার পিস ইয়াবাসহ আসামীদের আটক করে। এবং টেকনাফ থানায় একটি ইয়াবা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ৭ জন কে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা তথ্যের সত্যতা জানিয়ে বলেন, এই ধরণের রায় মাদক কারবারিদের মাদক ব্যবসায়ে নিরুৎসাহিত করবে এবং আদালতে দ্রুত মামলার জট কমাবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...