প্রকাশিত: ২০/০৪/২০২২ ৩:৫৮ এএম , আপডেট: ২০/০৪/২০২২ ৩:৫৯ এএম

কক্সবাজারে মাটির ভেতর থেকে হঠাৎ আগুন উদগীরনের সেই ঘটনার কোন কারণ খুঁজে দেখেনি ফায়ার সার্ভিস। ওইদিন আগুন নেভানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। তাই ঘটনার প্রকৃত কারণও উদঘাটিত হয়নি।

গত ১৭ এপ্রিল কক্সবাজার সরকারি কলেজের সামনে ইলিয়াছ মিয়া হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি স্থানে মাটির ভেতর থেকে আগুন উদ্গীরণ হয়। হঠাৎ মাটির নিচ থেকে এভাবে আগুন উদ্গীরণ নিয়ে স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়। তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই মন্তব্য করে এটি কি কোনো আগ্নেয়গিরির লাভা! আবার অনেকে বলেন, গ্যাস ক্ষেত্র!
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, আমরাও লোকমুখে নানা কথা শুনতে পেয়েছি। কিন্তু ঘটনার প্রকৃত কারণ আমাদেরও অজানা। ওখানে মাটির নিচে কোন দাহ্য পদার্থ ছিল। কি ছিল তা আমরা নিশ্চিত নই। আমরা চেষ্টা করেছি, আগুনটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। আগুন নিয়ন্ত্রনে আসার পর বিষয়টি নিয়ে আমরা আর কাজ করিনি।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer