ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১১/২০২৩ ২:৪৭ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ডা. ছৈয়দুল ওমাম (২৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসে থাকা আরো ৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছৈয়দুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার শাহজাহান চৌধুরীর ছেলে।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, কক্সবাজার মুখি একটি যাত্রীবাহি মাইক্রোবাস ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়ে এতে ঘটনাস্থলে মারা য়ায় ডা. ছৈয়দুল ওমাম নামে এক ব্যক্তি। আহত হয় মাইক্রোবাসের আরো ৮-৯ জন যাত্রী। নিহত চিকিৎসক ছৈয়দুল ওমাম লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে কর্মরত ছিলেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চিকিৎসকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...