উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১২/২০২২ ৪:৫৭ পিএম

মহিষ চুরির মামলায় কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউপির আলোচিত চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মহিষ চুরির অভিযোগে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মেয়াদ শেষে বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন নবী হোছাইন চৌধুরী। আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান।

নবী হোছাইন চৌধুরী স্থানীয় সংসদ সদস্যের অনুসারি আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গরু চুরির মামলাও রয়েছে। এসবের মাঝেও ভোটে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...