প্রকাশিত: ৩০/০৬/২০২১ ১০:০৭ পিএম

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শহরজুড়ে মাইকিং করছে সদর উপজেলা প্রশাসন।

বুধবার (৩০ জুন) সকাল থেকে থেমে মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে পর্যটন শহরে। এর ফলে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে বসবাসরতদের সরে আসতে মাইকিং করা হচ্ছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

তিনি বলেন, যেহেতু ভারি বর্ষণ চলমান রয়েছে। তাই পাহাড়ে বসবাসরতদের সরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মাইকিং করা হচ্ছে। এছাড়াও ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের এ বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টি এ জেলায়। আগামী ২৪ ঘণ্টায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিধ মো. আব্দুর রহমান বলেন, আজকে চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও এ ধরনের বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, কক্সবাজার জেলায় প্রায় ১০ লাখের বেশি মানুষ পাহাড় দখল করে বসবাস করছে। যার মধ্যে দেড় লাখের বেশি মানুষ অতি ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করছে বলে দাবি স্থানীয় প্রশাসন ও বন বিভাগের। ঢাকা পোস্ট

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...