প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ৯:২৫ পিএম

কক্সবাজার জেলায় ‘এজেন্ট এনগেজমেন্ট মিটিং’-এর সফল আয়োজন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। দেশে প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নেন কক্সবাজার ও লোহাগাড়া অঞ্চলের এজেন্টরা।

৫ এপ্রিল ২০২৬ আয়োজিত এই উদ্যোগটি এজেন্ট ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান, রিজিওনাল কোঅর্ডিনেটর ফয়সাল ইসলাম, টিম লিড সাইফুল ইসলামসহ এই অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও এজেন্টরা।

আয়োজনে এজেন্টদের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করা হয়। একই সঙ্গে এই বিষয়গুলোর কার্যকর সমাধান এবং কৌশলগত দিকনির্দেশনাও প্রদান করা হয়, যা ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবার মানোন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...