উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১২/২০২২ ৪:৫১ পিএম

প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্য পরিচয়ে চাঁদাবাজি, হুমকি প্রদান ও ভুয়া নিউজ পোর্টাল খুলে নিরীহ মানুষকে প্রতারণার অভিযোগে কক্সবাজার বেতারের একজন অফিস সহকারীসহ সংঘবদ্ধ প্রতারকচক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গভীর রাতে ও বুধবার (২১ ডিসেম্বর) সকালে চালানো পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার বেতারের অফিস সহকারী, রংপুর হাজির হাট দক্ষিণ পানা পুকুর এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ (৪২) ও শহরতলীর দক্ষিণ কলাতলী দরিয়ানগর এলাকার আবুল হাসেমের ছেলে আবু তাহের।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য।

তারা কখনও প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্য, কখনও এসবি, আবার কখনও কাউন্টার টেরোরিজমের লোক পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করছে এবং মোটা অংকের চাঁদা দাবি করছে। চক্রটি সরকারী বিভিন্ন সংস্থা ও বাহিনীকেও বিভ্রান্ত করেছে।

তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রতারকদের চিহ্নিত ও তাদের অবস্থান শনাক্ত করার পর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজান ও পরিদর্শক কাইছারের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরতলীর লিংকরোড এলাকা থেকে সাজু আহমদকে এবং দরিয়ানগর এলাকা থেকে আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।

এ ব্যাপারে কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতার সাজু আহমদ ঢাকার ধামরাই শাখার কর্মচারী।

তিনি প্রেষণে তিন বছর ধরে কক্সবাজারে কর্মরত আছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...