প্রকাশিত: ২৫/০১/২০১৯ ৬:৪২ পিএম , আপডেট: ২৫/০১/২০১৯ ৬:৪৬ পিএম

নিউজ ডেস্ক:
কক্সবাজারে বিষাক্ত ইয়াবা সেবন করে গত এক সপ্তাহে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো কক্সবাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইয়াবায় বিষ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সেবনকারী ও তাদের স্বজনেরা।

এদিকে, বিষাক্ত ইয়াবা সেবনে তিনজনের মৃত্যুর খবর জানালেও পুলিশ এই ইয়াবার উৎস সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি। তবে বিষাক্ত ইয়াবার উৎস সন্ধানে পুলিশ মাঠে নেমেছে।

কক্সবাজার শহর ও রোহিঙ্গা ক্যাম্পে বিষাক্ত ইয়াবা সেবন করে গত এক সপ্তাহে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিষাক্ত ইয়াবা সেবনে অসুস্থ হয়ে আরো ৫-৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে আত্ম-সম্মানের ভয়ে নিহত ও আহত ইয়াবা সেবনকারী বা তাদের স্বজনেরা পরিচয় গোপন রেখেছেন। এমনকি জানাজানি হলে আত্ম-সম্মান যাবে এমন ভয়ে অনেকে হাসপাতালেও চিকিৎসা নিতে যাচ্ছেন না।

কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন জানিয়েছেন, বিষাক্ত ইয়াবা সেবন করে তিনজনের মৃত্যুর খবর শুনেছি। তবে ইয়াবা সেবনকারীরা গোপনে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ায় তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তে ও বিষাক্ত ইয়াবার উৎস সম্পর্কে জানতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। sc পরিবর্তন ডটকম

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer