উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ৪:৪৩ এএম , আপডেট: ০৯/০৪/২০২৪ ৪:৪৫ এএম

মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ৭ শত থেকে সাড়ে ৭ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যা প্রতিদিন যুক্ত হচ্ছে জাতীয় গ্রীডে। এর বিপরীতে কক্সবাজার জেলায় প্রতিদিন গড়ে চাহিদা ২০০ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কক্সবাজার সূত্র বলছে এখন চাহিদার পুরোটাই বরাদ্দ পাওয়া যাচ্ছে। এটা বিদ্যুৎ উৎপাদনের সুবিধা বলছেন সংশ্লিষ্টরা।

কিন্তু জেলাবাসি বলছেন, তাহলে লোডশেডিং এর কারণ কি? প্রতিদিন গড়ে ৩-৪ বার লোডশেডিং এর কবলে পড়তে হচ্ছে কেন?
সোমবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি জানান, কক্সবাজার জেলায় প্রতিদিন গড়ে চাহিদা ২০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। এর মধ্যে পিডিবির অধিনে কক্সবাজার শহরের চাহিদা ৪৫ মেগাওয়াট আর পল্লী বিদ্যুতের চাহিদা ১৫৫ মেগাওয়াট।
তিনি বলেন, গত সপ্তাহে চাহিদার কিছু বিদ্যুৎ সংকট ছিল বা বরাদ্দ পাওয়া যায়নি। এটা দূর হয়েছে। এখন পুরোটাই বরাদ্দ পাওয়া যাচ্ছে।

কিন্তু তারপরও লোডশেডিং এর কারণ কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাইনের জটিলতার বা বিভ্রাটের কারণে মেরামতের জন্য বা কারিগরি সমস্যাগত কারণে কিছু কিছু এলাকায় লাইন বন্ধ করতে হয়। এটা দ্রুত সময়ের মধ্যে উত্তরণ সম্ভব হবে এবং জেলাবাসি তাদের কাংখিত বিদ্যুৎ পাবেন।
সোমবার দুপুরে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী গোলাম আহমদ জানান, সোমবার কোন প্রকার লোডশেডিং নেই। কিছুদিন আগেও যে সংকট ছিল তা কেটে গেছে। এখন চাহিদা দিনে ১১৯-১২০ মেগাওয়াট এবং রাতে ১৪০-১৪৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
মহেশখালী মাতারবাড়ির ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ৬৩০ থেকে সাড়ে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ ছাড়াও কক্সবাজারের খুরুশকুল বায়ু বিদ্যুৎ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর সুফল কক্সবাজার জেলাবাসি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer