উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২৩ ৯:২৫ এএম

কক্সবাজার শহরে এক বিদেশি পর্যটককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সাড়ে ১১টার দিকে শহরের কলাতলীর ডলফিন মোড়ে এ ঘটনা ঘটে। আহত পর্যটকের নাম আব্দুল খালেক। তিনি সৌদি আরবের নাগরিক বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা দোভাষী ফরিদপুরের বাসিন্দা সৌদি প্রবাসী রাকিব।

রাকিব জানান, দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এসে খালেককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এসময় তার মোবাইলও দুর্বৃত্তরা নিয়ে যায়। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত পর্যটক খালেক।

হাসপাতালে কথা হয় আহত পর্যটকের সঙ্গে থাকা রাকিবের বন্ধু ঢাকার মিরপুরের বাসিন্দা মম নূরের সঙ্গে। তিনি জানান, ডলফিন মোড়ে চা খেয়ে আড্ডা দিচ্ছিলেন তারা। অন্য পাশে ছিলেন আহত পর্যটক খালেক আর রাকিব। তাদের চিৎকারে দৌড়ে এসে দেখেন ছুরিকাহত হয়ে পড়ে আছেন খালেদ। তখন তারা আহতকে হাসপাতালে নিয়ে আসেন।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মাহফুজুল ইসলামক। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন বলে জানান। সুত্র, দেশ TV

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...