উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৮/২০২৩ ২:৪৬ পিএম , আপডেট: ০২/০৮/২০২৩ ৩:৫২ পিএম

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারি আটকের সময় বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রফিক (৫১) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন গুলিবিদ্ধ হন।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান, হাফেজ মুজিবুর রহমান। আহত আরেকজনের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদার এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে বিজিবি সদস্যদের ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বিজিবির এক সদস্য আহত হন। এসময় স্থানীয়রা বিজিবি সদস্যদের বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা বিজিবি সদস্যদের ঘিরে ফেলে আতঙ্কজনক পরিবেশ তৈরি করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ ঘটনায় এক রোহিঙ্গা নিহত হন।

 

https://youtube.com/watch?v=SP6bBb24924&feature=share

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে লেদা বিজিবির তল্লাশি চৌকিতে স্থানীয় জাফর আলম নামের এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা আটক করে। এসময় জাফর আলমের প্রতিবেশীরা এগিয়ে এসে কেন তাকে আটক করা হয় তা জানতে চায়। একপর্যায়ে ঘটনাটি বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে স্থানীয় জনতা জড়ো হয়ে হৈচৈ সৃষ্টি হলে ঘটনাস্থলে গুলিতে একজন নিহত হন। ঘটনাস্থল থেকে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...