উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১২/২০২২ ৫:৩৮ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে শহীদ মিনারে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে কক্সবাজারের পেকুয়ায় মোহাম্মদ শহীদুল্লাহ (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিকে পেকুয়া উপজেলা সদরে এই ঘটনা ঘটে।

শহীদুল্লাহ পেকুয়া উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি। তিনি ১০ বছর টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম বলেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের দলীয় কর্মসূচি ছিল। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য স্থানীয় চৌমুহনী এলাকায় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হওয়ার পর শহীদুল্লাহ’র নেতৃত্বে সকাল সাড়ে ৬টায় শহীদ মিনার অভিমুখী মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনারের কাছাকাছি পৌঁছলে তিনি বুকে ব্যথার কথা জানান।’

তিনি আরও বলেন, ‘শহীদুল্লাহকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আজ মাগরিবের নামাজের পর টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে দলের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...