উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০১/২০২৪ ১০:২৯ পিএম

কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনবিরোধী মিছিলের সময় বিএনপি সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩২ জনকে আসামি করে থামায় মামলা দায়ের করেছে পুলিশ।

পেকুয়া থানার এসআই সৈয়দ সফিউল করিম আজ সোমবার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আরও ৭ থেকে ৮শ জন অজ্ঞাত ব্যক্তি উল্লেখ করে আসামি করা হয়।

এতে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলার আসামি করা হয়েছে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, ছাত্রদল নেতা সাঈদীকে।

মামলার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, পুলিশ ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করেছে ঘটনার সাথে জড়িত ও ইন্ধন দাতাদের গ্রেফতারে কাজ করছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer