এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) মারা গেছেন। রোববার ...

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ার বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। অহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বিকাল তিনটার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
পাঠকের মতামত